
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ৩ দিন ব্যাপি ডিজিটাল মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
জেলা প্রশাসক লালমনিরহাট এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে লালমরিহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু সালেহ মোহাম্মদ আবু সাঈদ দুলাল, বিশষে অতিথি এ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম, এম মোর্শেদ, নাইমুজ্জামান মুক্তা প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সকল ই- তথ্য সেবা কেন্দ্রে অংশগ্রহন করেন। সেবা কেন্দ্রগুলো মাল্টিমেডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদর্শন করেন।