• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

Adalotযশোর: যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরের দিকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম আব্দুস সালাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম রেজাউল ইসলাম মুকুল। তিনি জেলার শার্শা উপজেলার পাঁচকায়বা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং স্থানীয় বাইকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, ২০০৪ সালের ৭ নভেম্বর শিক্ষক মুকুল বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছে প্রাইভেট পড়তে আসা ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালতের বিচারক শিক্ষক মুকুলকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন।যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শরীফ নূর মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ