• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয় দিয়ে কলকাতার আইপিএল মিশন শুরু

ipl-7-d1_21547_2খেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুম্বাই ইন্ডিয়ানসকে ৪১ রানে হারিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কেকেআর। বাংলাদেশিদের হয়ে একমাত্র সাকিব আল হাসান এবার আইপিএলে খেলছেন।  কেকেআরের হয়ে বুধবার রাতে মাঠে নেমেছিলেন সাকিব। প্রথমে ব্যাট হাতে ২ বলে ১ রান করলেও বল হাতে পুষিয়ে দিয়েছেন সাকিব। রানের চাকা আটকে রেখেছেন বাহাতি এই স্পিনার। একই সঙ্গে ১টি উইকেটও নিয়েছেন এই বাংলাদেশি তারকা। ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে । উদ্ধোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে ১৬৩ রান জমা করে।
সর্বোচ্চ রান আসে জ্যাক ক্যালিসের ব্যাট থেকে। ৪৬ বলে ৭২ রান করেন তিনি। এ ছাড়া মানিশ পান্ডে করেন ৬৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। আম্বাতি রাইডু ৪৮ ও রোহিত শর্মা ২৭ ও তারে ২৪ রান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ