• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জড়িয়ে ঘুমানো স্বামী-স্ত্রীরা সবচেয়ে সুখী

Lifeলাইফস্টাইল ডেস্ক: ঘুমের সময় আপনি কি আপনার স্ত্রীকে জড়িয়ে থাকেন  কিংবা  বিছানায় ঘুমের সময় আপনাদের দুরত্ব এক ইঞ্চিরও কম থাকে? দম্পতিদের একসঙ্গে ঘুমের ভঙ্গিমা থেকেই সম্পর্কের গভীরতা সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। ঘুমের সময় দুজনের দুরত্ব এক ইঞ্চিরও কম থাকলে সেই দম্পতিরা সুখী। আর যেসব দম্পতি একে অপরের দিকে মুখ ফিরে স্পর্শ করে ঘুমোন তাঁরা সবচেয়ে সুখী।

ব্রিটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ব বিভাগের এক অধ্যাপকের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।প্রায় ১১০০ দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়ে অধ্যাপক রিচার্ড ওয়াইজম্যান তাঁর গবেষণার ফলাফল সম্পর্কে জানিয়েছেন, একে অপরকে স্পর্শ করে যাঁরা ঘুমোন এমন ৯০ শতাংশের বেশী দম্পতি খুবই সুখী। কিন্তু যাঁরা পরস্পরের ছোঁয়াচ এড়িয়ে ঘুমোন তাঁদের মধ্যে এমন সুখী দম্পতি ৬৮ শতাংশ। ওয়াইজম্যানের গবেষণায় দেখা গেছে, ৪২ শতাংশ দম্পতিই একে অপরের দিকে পিছন ফিরে ঘুমোন।গবেষণায় দেখা গেছে, যাঁরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে ঘুমোন তাঁরা কোনওভাবেই নিজেদের গুটিয়ে রাখেন না। তাঁরা খোলামেলা প্রকৃতির।অধ্যাপক জানিয়েছেন, যাঁরা কুঁকড়ে ঘুমোন তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তহীনতায় ভোগেন। তাঁরা উদ্বিগ্ন প্রকৃতির এবং সহজে সমালোচনা মেনে নিতে পারেন না। আর যাঁরা হাঁটু ভাঁজ করে ঘুমোন তাঁদের কোনও চরম অবস্থান নেওয়ার ক্ষমতা কম থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ