• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বারডেমে কর্মবিরতি সাময়িক স্থগিত

Bardemঢাকা: রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
একজন রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছনা এবং হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতি চলছিল।
বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ডা. নাজমুন নাহার গণমাধ্যমকে বলেছেন, ‘সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সব দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাবেন চিকিৎসকরা। তবে বৃহস্পতিবার বেলা ১১টায় শাহবাগ মোড়ে তারা মানবন্ধন কর্মসূচি পালন করবেন।’
এদিকে কর্মবিরতি স্থগিত করার এক ঘণ্টা আগে চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় সম্পৃক্ত থাকার প্রাথমিক অভিযোগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি ঘটনার দিন (রোববার) তার আত্মীয় সিরাজুল ইসলামকে দেখতে হাসপাতালে গিয়ে চিকিৎসক লাঞ্ছনা ও ভাঙচুরে জড়িয়ে পড়েন।
পুলিশের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দীন আহমেদ চৌধুরী এ বি এম মাসুদকে প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘আগামীকালের মধ্যে জড়িত পুলিশ সদস্যকে গ্রেফতার না করলে পুলিশের স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হবে।’ এরপর মূলত মাসুদকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রোববার রাতে রাজধানীর শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্ছিত করেন। এ সময় ভাঙচুরও চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ