ঢাকা: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।পরে সৈয়দা সাজেদা চৌধুরী সঙ্গে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর বনানী কবরস্থানে জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতাকর্মীরা।