• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনকে বেগবান করার উদ্যোগ

Zilla PICবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনকে আরো গতিশীল ও বেগবান করার আহবান জানিয়ে বুধবার রাতে সুধিজনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সরকারি বালিকা বিদ্যালয় চত্তরে জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, পৌর মেয়র ও সংগঠনের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোরশেদ মানিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান শাহ, অর্থ সম্পাদক মাহমুদুল হক মানিক, সায়েম সবুজ, জনসংযোগ সম্পাদক গোলাম মোরশেদ সৈয়দ, শাহ আলম মন্ডল, শাহ নেওয়াজ কবীর হিরো প্রমূখ।
মুজিব নগর দিবস পালিত
বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে কৃষি অফিসার শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দীন মন্ডল, সাবেক পৌর চেয়ারম্যান আক্কাছ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম জিন্নাহ্, শিক্ষক আ: রাজ্জাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ