• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হামিদ ফ্যাশন থেকেই পিছু নেয় ওরা: এবি সিদ্দিক

5420140418160643নারায়ণগঞ্জ: নীল রঙের মাইক্রোবাসটি হামিদ ফ্যাশনের মোড় থেকেই পিছু নিয়েছিল এ বি সিদ্দিকের লাল রঙের গাড়িটির। এটা লক্ষ্য করেছিলেন সিদ্দিকের গাড়ির চালক রিপন।

শুক্রবার নারায়ণগঞ্জের আদালতে জবানবন্দি রেকর্ড শেষে এ বি সিদ্দিককে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে, যেখান থেকে তাকে অপহরণ করা হয়। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের এ তথ্য দিলেন এবি সিদ্দিক।

তিনি বলেন, ‘নীল রঙের গাড়িটি পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে আমার গাড়ির কোনো ক্ষতি হলো কি না এটা দেখার জন্য আমি নামি। আমার ড্রাইভারও নামে। সঙ্গে সঙ্গে পেছনের গাড়িটি থেকে ৪-৫ জন, যাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে হবে, তারা ধাক্কাধাক্কি করে আমাকে তাদের গাড়িতে তোলে। এতে আমার ড্রাইভার বাধা দিলে তার চোখে কিছু একটা ছিটিয়ে দেয় ওরা। তারপর ড্রাইভার আর এগোতে পারেনি।’

এ বি সিদ্দিক আরো বলেন, ‘গাড়িতে তোলার পর আমার চোখ বেঁধে ফেলে মুখোশ পড়িয়ে দেয়। হাত পা বেঁধে ফেলে। এর পর গাড়িটি কোন দিকে নিয়ে গেছে সেটা আমি জানি না। কিন্তু ৪০-৪৫ মিনিট পর আমার মনে হয়েছে ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি। তারপর আমি আর কিছু জানি না।’

বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে এ বি সিদ্দিককে নিয়ে তার স্ত্রী পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকার সেন্ট্রাল রোডের বাসার উদ্দেশে রওনা দেন।

সেন্ট্রাল রোডের বাসায় বিকেল ৫টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন এ বি সিদ্দিক।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দেলপাড়া এলাকার একটি পেট্রোলপাম্পের সামনে থেকে অপহরণ করা হয় এ বি সিদ্দিককে। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া যায়। এর আগে মিরপুর আনসার ক্যাম্পের সামনে তাকে অপহরণকারীরা ফেলে রেখে যায়। সেখান থেকে শেওড়াপাড়া পর্যন্ত রিকশায় এসে ওই অটোরিকশায় করে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন এ বি সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ