• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ে পশ্চিম জোনের ডেম্যু ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ !

PARBOTIPUR (DINAJPUR) PHOTO- ROKUNUZZAMAN   19-04-2014পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে জোন পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলপথে গত ৬ এপ্রিল থেকে ডেম্যু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এই পথে যাতায়াতকারী ডেম্যু ট্রেনের যাত্রী সাধারন চরম দূর্ভোগে পড়েছে।
পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত একটি এবং পার্বতীপুর থেকে রংপুর হয়ে লালমনিরহাট পর্যন্ত একটি। এই দুইটি ডেম্যু ট্রেন এই দুই রেলপথে প্রতিদিন নিয়মিত চলাচল করতো। কিন্তুু গত ৬ এপ্রিল থেকে এই দুই রেলপথে ডেম্যু ট্রেন চলাচল সম্পূর্ন ভাবে বন্ধ রয়েছে। ফলে এই সব রেলপথে ডেম্যু ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারণকে চরম দূর্ভোগে পড়তে হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার শেখ আব্দুল জব্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পার্বতীপুর-ঠাকুরগাঁও-লালমনিরহাট রেলওয়ে রুটে চলাচলকারী একজোড়া ডেম্যু ট্রেনের একটির ইঞ্জিন বিকল এবং অন্যটি দুস্কৃতিকারী কর্তৃক ঠাকুরগাঁও রুটে ভাংচুর হওয়ার কারনে গত ৬ এপ্রিল থেকে এইসব রুটে ডেম্যু ট্রেন চলাচল বন্ধ রয়েছে অনিদৃষ্টকালের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ