• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে এক প্রভাষকের সপ্তাহে দু’টি বিয়ে !

imagesবিশেষ প্রতিনিধি: অবিশ্বাস্য হলেও সত্য এক প্রভাষক এক সপ্তাহে দুই বিয়ে করায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বর্তমানে দুই স্ত্রী প্রভাষক ধ্রুব রায়ের (৩০) বাড়ীতে অবস্থান করছে। আর তাই নতুন দুই বউকে এক নজর দেখতে আশেপাশের গ্রামের শত শত লোকজন বরের বাড়ীতে ভীর জমাচ্ছে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গিমারী বাবুপাড়া (কামিনী পাড়া) গ্রামে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার সৈয়দপুর গোলাহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক কৃষ্ণ রানী (২৬) কে একই কলেজের রসায়ন বিদ্যার প্রভাষক ধ্রুব রায় পরিবারের কাউকে না জানিয়ে গোপনে বিয়ে। পরে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের আগে থেকেই পছন্দের মেয়ের ছায়া রানী (২৫)’র সাথে দ্বিতীয় বিয়ে দেয়। প্রথম স্ত্রী কৃষ্ণ রানী বিয়ের খবর শুনে ওই দিন রাতেই নীলফামারী জেলার ডিমলা থেকে স্বামীর বাড়ীতে আসার আগেই ছায়া রানী’র সাথে দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, বর্তমানে দুই স্ত্রী প্রভাষক ধ্রুব রায়ের বাড়ীতে অবস্থান করছে। সে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গিমারী বাবুপাড়া (কামিনী পাড়া) গ্রামের রাম কৃষ্ণ রায়ের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ