• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Dorsonগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরকীয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে কাপাসিয়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির সরকার প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেছেন। ধর্ষণের ঘটনায় ১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ধর্ষিত গৃহবধূ বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে ধর্ষক লম্পট হুমায়ুন কবির সরকার পলাতক রয়েছেন।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের প্রবাসীর স্ত্রী শিশু কন্যার পড়ালেখার জন্য উপজেলা সদরের জুনিয়া গ্রামে ভাড়া থাকতেন। একই গ্রামের আলী আকবর ডিলারের ছেলে কাপাসিয়া উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির সরকার তাঁকে মোবাইল ফোনে পরকীয়া প্রেমের প্রস্তাব দেন। পরকীয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে কবির গত ২ ফেব্রুয়ারি সকালে গৃহবধূর বাড়িতে গিয়ে গলায় ধারালো ছুরি ধরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষিত গৃহবধূ জানান, তাঁর শিশু কন্যা বিদ্যালয়ে চলে গেলে সুযোগ বুঝে কবির সরকার তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে কবির পালিয়ে যান। ঘটনার পর থেকে প্রভাবশালীদের মাধ্যমে আপসরফার চেষ্টা চালান কবির। প্রভাবশালীদের ভয়ে তিনি এতোদিন থানায় মামলা করতে পারেনি।

পরে পুলিশ তাঁর জীবনের নিরাপত্তার আশ্বাস দিলে শুক্রবার সন্ধ্যায় ধর্ষিতা গৃহবধূ কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, ধর্ষিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক কবির সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ