• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএলে অংশ নিচ্ছে না ঢাকা গ্ল্যাডিয়েটরস

BPLখেলাধুলা ডেস্ক: টানা দুই বারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের আসরে অংশ নেবে না। রোববার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্ল্যাডিয়েটরস এর প্রধান সেলিম চৌধুরী এ ঘোষণা দেন।
সেলিম চৌধুরী বলেন, ‘আমরা ক্রিকেট খেলার জন্যই বিপিএলে অংশ নিয়েছি। কিন্তু কোনো অপবাদ মাথায় নিয়ে বিপিএলে অংশ নিতে চাই না। তবে আমরা চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়মিত মাঠে গড়াবে।’
বিপিএলের উপকারিতা নিয়ে তিনি বলেন, ‘বিপিএল শুরুর পর বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। তাই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি যেন না হয় সেই চক্রান্ত করেই বিপিএল বন্ধ করা হয়েছে। আমাদের অপরাধ থাকলে আমরা খেলবো না। কিন্তু খেলা কেন বন্ধ হবে? আমি টাকার লাভের জন্য বিপিএলে অংশ নেয়নি। ক্রিকেটের উন্নতির জন্য বিপিএলে অংশ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিপিএলে খেলোয়ারদের উন্নতিতে দেশের ক্রিকেটের উন্নতি হয়েছে। তাই আমরা চাই আমরা না থাকলেও যেন নিয়মিত বিপিএল হয়। আগামীতে বিপিএল হলেও আমরা খেলবো কী খেলবো না সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের দল যে কেউ নিতে পারে। আমরা তাদের সহযোগিতা করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ