• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিয়া বীর উত্তম নয়, রাজাকার উত্তম

Ziaসিসি ডেস্ক: মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড নেতা আব্দুল আজিজ ভূঁইয়া বলেছেন, ‘স্বাধীন বাংলায় রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। তাই তার খেতাব বীর উত্তম নয়, রাজাকার উত্তম হওয়া উচিত।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে-নিষিদ্ধ করতে হবে জামায়াত-শিবির’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার পর রাজাকারদের বিচার শুরু হয়েছিল এবং চারজনের রায়ও কার্যকর হয়েছিল। অথচ জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করে সেই রাজাকারদের স্বাধীন বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করেছে। তাই জিয়াউর রহমানকে বীর উত্তম না বলে রাজাকার উত্তম বলা যেতে পারে।’
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বলেন, ‘একাত্তরে জামায়াত-শিবিরের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জাতির দূর্ভাগ্য, দেশ স্বাধীন হওয়ার পর সেই জামায়াত-শিবির আজও বাংলার বুকে বিচরণ করছে।’
সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, ‘অনতিবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত যুদ্ধাপরাধীদের রায় প্রদানের মাধ্যমে তা কার্যকর করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আহাদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের নেতারা।
উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ