• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হজ প্রিপেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

Islami Bankঅর্থ-বাণিজ্য ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হজ প্রিপেইড কার্ড চালু করেছে। এ কার্ডের মাধ্যমে হজযাত্রীরা নির্ধারিত ডলার ও সৌদি রিয়াল বহন করতে পারবেন। সৌদি আরবে ভিসা লগো সম্বলিত এটিএম বুথ থেকে এসব ডলার ও রিয়াল উত্তোলন করা যাবে।

রোববার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এর উদ্বোধন করেন।
এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক এবং হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম আবদুল মালেক চৌধুরী, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, নুরুল ইসলাম খলিফা, হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসাইন কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় হাবের সদস্য প্রতিষ্ঠানসমূহ কোনো চার্জ ছাড়াই ইসলামী ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা গ্রহণের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ