• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফ’র গুলিতে আহত গরু ব্যবসায়ীর মৃত্যু

Death-2ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত গরু ব্যবসায়ী শামসুল হক (৩২) মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত শুক্রবার ভোরে বিএসএফ সদস্যদের গুলিতে আহত তিনি হন।
শামসুল হক ফুলবাড়ী উপজেলার ছিট করলা গ্রামের কেছমত আলীর ছেলে। ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে শামসুল হক বালারহাট সীমান্তের ৯৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছে নো-ম্যানস্ ল্যান্ড থেকে গরু আনতে যান। এসময় ভারতের বাসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শামসুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন শামসুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ