নীলফামারী প্রতিনিধি: তিস্তা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে বিএনপির ঘোষিত ২২থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে নীলফামারীর ছয় উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ হাজার সাধারণ মানুষ যোগ দিবে বলে জানালেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ শাসুজ্জামান জামান।
সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে তিস্তা লংমার্চ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা জানান গণমাধ্যম কর্মীদের।
সভায় জেলা বিএনপির আহবায় আনিছুল আরেফিন চৌধুরী, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম, মীর সেলিম ফারুকসহ বিএনপিও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাসুজ্জামান আরো বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে বাধ্য করা, লাখ লাখ হেক্টর জমির বোরো ধান রক্ষা এবং মরুকরণ থেকে রংপুর অঞ্চলকে বাঁচাতে আগামী ২৩ এপ্রিল বুধবার তিস্তা ব্যারাজ অভিমুখে নীলফামারী জেলার ৫০হাজারসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার অন্তত তিন লাখ মানুষ নিয়ে লংমার্চ করবে বিএনপি। তিনি আরো বলেন, ২৩ এপ্রিল তিস্তা ব্যারাজের হ্যালিপ্যাডের সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহসান হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মর্জা ফখরুল ইমলাম আলমগীর। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।