• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা চুক্তি হয়েছে, শুধু বাস্তবায়ন বাকি: সুরঞ্জিত

Suronzitঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “তিস্তা চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। এটাকে রাজনৈতিক ইস্যু করবেন না। এই লংমার্চ যদি ভায়োলেন্ট মার্চ হয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর যদি আপনারা শান্তিপূর্ণভাবে লংমার্চের কর্মসূচি পালন করেন তাহলে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সহযোগিতা করবে।”
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “তিস্তা নিয়ে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। দীর্ঘ কূটনৈতিক চাপ সৃষ্টি করে এ সমস্যার সমাধানে সরকারকে বিএনপির সহযোগিতা করা উচিৎ। কিন্তু তারা এটাকে না করে ভারতের নির্বাচনকালিন সময়ে ভারত বিরোধীতা করে তাদের উস্কে দিচ্ছেন।”
তিনি বলেন, “তিস্তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এ নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। এজন্য লংমার্চ নয় ‘লংডিপ্লোমেটিক’ সমঝোতা প্রয়োজন। ভারতের চলমান নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। তারপর বিএনপির এ চাল মাঠে মারা যাবে।”
সুরঞ্জিত সেন বলেন, “তারপরও কেউ এ নিয়ে রাজনীতি করতে চাইলে বা এ নিয়ে কোনো উত্তেজনা, আইনশৃঙ্খলা ব্যাহত করা, এই লংমার্চকে ভায়োলেন্স মার্চ বা অশান্তির মার্চ করতে চাইলে, সরকারকে ব্যবস্থা নিতে হবে।”
সুরঞ্জিত বলেন, “আমরা চাই না কোনো কঠোর ব্যবস্থা নিতে। আর এ নিয়ে আপনারা রাজনীতি করেন। তবে এ নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করলে সরকারকে বা আমাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে।”
বেলা’র নির্বাহী রিওয়ানা হাসানের স্বামীর অপহরণের বিষয়ে সুরঞ্জিত বলেন, “অপহরণ ও গুম শুরু হয়েছে বিএনপির অপারেশন ক্লিনহার্টের মধ্য দিয়ে। বেলার নির্বাহী রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপরণ করা হয়েছে। ৩৫ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে এটা আশার খবর। তবে এ নিয়ে যে সব প্রশ্ন উঠেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জবাব আসা উচিৎ।”
তিনি বলেন, “বিরোধী দল কোনো গুম বা অপহরণ হলেই এর দায়ভার সরকারের ওপর চাপাতে চায়। এই অপহরণ ও উদ্ধারকাজে এটাই প্রমাণ হয়েছে। এটা অভিনব অপহরণ। তাকে ফেরত দেয়ার সময় ৩০০ টাকা দিয়ে গেছে। এ রকম সংবেদনশীল, দয়ালু অপরাধী পাওয়া কঠিন।”
উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ