• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে পচা খাবার খেয়ে ৩ শতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ্য

Gazipurগাজীপুর: টিফিন খেয়ে খাদ্যে বিষক্রিয়ার একটি গার্মেন্টস কারখানার দুই শিতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছেন। পরে তাদেরকে এলাকার বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকার বেস্টউল সোয়েটার কারখানায় আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার শ্রমিকদের টিফিন খেতে দেওয়া হয়। টিফিনে ছিল একটি করে ডিম, কলা, পেটিস ও বিস্কুট। খাবার খেয়ে তারা আবার কাজে যোগ দেয়।এর পরপরই শ্রমিকরা বমি করতে থাকে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান।
শ্রমিকরা জানিয়েছেন খাওয়ার সময় ডিম ও পেটিস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ অবস্থায় অনেকেই টিফিন খেতে পারেননি। যাঁরা খেয়েছেন তাঁদের বেশির ভাগই অসুস্থ হয়ে পড়েছেন।
কারখানার ব্যবস্থাপক মো. শাহাদত হোসেন জানান, কারখানায় দুই হাজার ২০০ শ্রমিক রয়েছেন। জরুন এলাকার সজীব পাঠান নামের এক ব্যবসায়ী কারখানায় খাবার সরবরাহ করে থাকেন। তিনি বাসি ও পচা খাবার সরবরাহ করেছেন। সেগুলো খেয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। কারখানার পক্ষ থেকে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, খাবারগুলি নষ্ট হয়ে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। তা খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ