• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তুচ্ছ ঘটনায় দুই শিশুকে নৃশংসভাবে হত্যা

Maderকুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে হত্যা করেছেন এক মহিলা। সোমবার জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম আরাফাত হোসেন (৭) ও জসিম (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াছমিনের (২০) সঙ্গে গাছের আম পাড়া নিয়ে দুই শিশুর পরিবারের ঝগড়া হয়।

এরই জের ধরে ইয়াছমিন তার ভাসুর বিল্লাল হোসেনের ছেলে আরাফাত হোসেন এবং চাচাশ্বশুর শাহ আলমের ছেলে জসিম উদ্দিনকে পাশের ভুট্টা খেতে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর গ্রামবাসী ওই মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন জানান, লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াছমিনের সঙ্গে তার ভাসুর বিল্লাল হোসেন এবং চাচাশ্বশুর শাহ আলমের পরিবারের পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে আরাফাত ও জসিম উদ্দিনকে হত্যা করেছেন ইয়াছমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছমিন হত্যার কথা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ