• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে হিটস্ট্রোকে একজনে মৃত্যু

Death-2ঢাকা: রাজধানীর মুগদায় হিটস্ট্রোকে মনতাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমজাদ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদার একটি স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। আসার আগেই মৃত্যু হয় তার। ধারনা করছি, তীব্র তাপদাহে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। রাকিবউদ্দিন নামে এক প্রতিবেশী তাকে হাসপাতালে নিয়ে আসেন।

রাকিবউদ্দিনের জানান, সকাল ১১টার দিকে মুগদা এলাকার মানিকনগর এলাকার একটি ৭ তলা ভবনের ছাদে ফুল গাছে পানি দিতে গিয়ে মনতাজ উদ্দিন মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে দ্রুত উদ্ধার করে কয়েকজন মিলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে ততক্ষণে মৃত্যু হয় তার।

মনতাজ উদ্দিন মুগদা এলাকার ৪৩/৩/১ নম্বর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা মরহুম আফাজ উদ্দিন। গ্রামের বাড়ি গাইবান্ধায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ