• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীতে প্রহরীর চাকুরীর দাম ৬ লাখ টাকা !

Taka-2রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৬ লাখ টাকা হলেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগ হয়। টাকা না হলে আলাপ নেই। ফলে যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন। আর টাকা আছে যাদের তারাই হচ্ছেন চাকরীর মালিক। এমনই অবস্থা চলছে রৌমারীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগে।
বিষয়টি নিয়ে অভিভাবক ও ম্যানেজিং  কমিটির লোকজন শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ৫ ইউনিয়নের ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ বাণিজ্য চলছে। তার মধ্যে সোনাপুর, বকবান্দা, কোমরভাঙ্গি, গয়টাপাড়া, চরবামনের চর, মির্জাপাড়া, তিনতেলী, যাদুরচর নতুন গ্রাম, খেওয়ার চর, দাঁতভাঙ্গা বেগম মজিদা, ঝগড়ার চর, চাক্তাবাড়ী ও বাইটকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগে ব্যাপক অনিয়ম চলছে। এ নিয়োগ বাণিজ্যে উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে এ দুর্নীতি করছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, ৬ লাখ টাকা হলেই নিয়োগ হয় এ বিষয়ে আমি কিছুই জানিনা এবং আমি কোন অভিযোগও পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ