• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবি’র নির্বাচনে বিএনপি-জামায়াতের ভরাডুবি

Uniসিসি নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট সদস্য ও ডিনসহ বিভিন্ন পদে নির্বাচনে বিএনপি জামায়াতপন্থি সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে। বেশিরভাগ পদে জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থিদের হলুদ প্যানেল। সিনেটে শিক্ষক প্রতিনিধিদের মোট ৩৩টি পদের মধ্যে ৩০টি পদে হলুদ প্যানেল এবং বাকি তিনটি পদে সাদা প্যানেল বিজয়ী হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালক এবং রাবি রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক ফলাফল ঘোষণা করেন।

সিন্ডিকেট সদস্য নির্বাচনে পাঁচটি পদের মধ্যে চারটি পদে হলুদ প্যানেলের শিক্ষকরা এবং বাঁকি একটি পদে সাদা প্যানেলের শিক্ষকরা নির্বাচিত হয়েছেন। এছাড়া আটটি অনুষদের ডিন পদের মধ্যে হলুদ প্যানেলে ছয়টি পদে, সাদা প্যানেল একটি পদে এবং হলুদ প্যানেলের বিদ্রোহী প্রার্থী একটি পদে নির্বাচিত হয়েছেন।

শিক্ষা পরিষদের ছয়টি পদের মধ্যে পাঁচটিতে হলুদ প্যানেল এবং একটি পদে সাদা প্যানেল নির্বাচিত হয়েছে। এছাড়া ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির শিক্ষক প্রতিনিধিদের দুটি পদেই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা।

সিন্ডিকেট সদস্য নির্বাচনে হলুদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন, প্রাধ্যক্ষ পদে ড. জাহাঙ্গীর আলম সাউদ (লিটন), প্রফেসর পদে প্রাণিবিদ্যা বিভাগের ড. সেলিনা পারভিন, সহযোগী অধ্যাপক পদে ইংরেজি বিভাগের আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদে ইনফরমেশন স্যাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজম্যান্ট বিভাগের উজ্জ্বল হোসেন। সাদা প্যানেল থেকে প্রভাষক পদে বিজয়ী হয়েছেন ফিশারিজ বিভাগে ড. আল-আমিন সরকার।

আটটি অনুষদের ডিন পদে হলুদ প্যনেলের বিজয়ীরা হলেন কলা অনুষদে বাংলা বিভাগের প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন (অনীক মাহমুদ), বিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর নিলুফার সুলতানা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল লতিফ, কৃষি অনুষদে ক্রপ সায়েন্স এ্যান্ড টেকনলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহানা কায়েস এবং প্রকৌশল অনুষদে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু বকর ইসমাইল। সাদা প্যানেল থেকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন পদে বিজয়ী হয়েছেন ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. আমজাদ হোসেন। আইন অনুষদের ডিন পদে বিজয়ী হয়েছেন হলুদ প্যানেলে বিদ্রোহী প্রার্থী প্রফেসর বিশ্বজিৎ চন্দ্র।

ফাইন্যান্স কমিটির পদে বিজয়ী হয়েছেন হলুদ প্যানেল থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর আবদুল কুদ্দুস। পরিকল্পনা ও উন্নয়ন পদে বিজয়ী হয়েছেন হলুদ প্যানেল থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রুহুল আমিন।

শিক্ষা পরিষদে হলুদ প্যানেলের বিজয়ীরা হলেন, সহযোগী অধ্যাপক পদে ভাষা বিভাগের ড. বিপুল কুমার বিশ্বাস, চারুকলা বিভাগের ড. সূভাষ চন্দ্র সূতার। সহযোগী অধ্যাপক ব্যাতীত তিনটি সদস্য পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক রবিউল হক, এনিমেল হাজবেন্ড্রি এ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাশিদা খাতুন এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. আশরাফুল আলম। সহযোগী অধ্যাপকের বাকি একটি পদে বিজয়ী হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. শামীমা নাসরিন শীমা।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১১৫০ শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।

শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ