• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন পিয়া

Priyaবিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি দেশে ফিরে এমনটাই জানিয়েছেন তিনি। পিয়া জানান, প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গত ১৭ এপ্রিল আমেরিকায় যান জান্নাতুল ফেরদৌস পিয়া।

২০ এপ্রিল ‘ঢালিউড অ্যাওয়ার্ড’- এ অংশ নিয়ে গত ২৩শে এপ্রিল মধ্যরাতে দেশে ফিরেন এ অভিনেত্রী। দেশে ফিরেই ২৪ এপ্রিল সকালে রাইজিংবিডির মুখোমুখি হন পিয়া।

আমেরিকা সফর প্রসঙ্গে পিয়া বলেন, আমেরিকায় অসাধারণ সময় কেটেছে। এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আমাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার কারণে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে আরও অনেক সেলিব্রেটিরা অংশ নিয়েছেন।

এদিকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন পিয়া। তিনি জানিয়েছেন, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান এবার উপস্থাপনা করছেন। ২৪ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠানটির মহড়ায় সময় দিতে হবে।এছাড়া চলচ্চিত্রের কাজের ব্যস্ততা তো আছেই। তবে এই ব্যস্ততার ফাঁকে থেমে নেই পিয়ার পড়াশুনাও। সামনে পরীক্ষার প্রস্তুতি নিতে কয়েকদিন বিরতি নেবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ