• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গৃহবধুকে ধর্ষণের চেষ্টা ছাত্রলীগের, বাদ গেলো না শিশুও

Chatro ligসিসি নিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে গৃহবধূ লিপি আক্তারকে (৩৪) জোরপূর্বক ধর্র্ষণের চেষ্টাকালে গৃহবধূর চিৎকারে তার চার বছরের শিশু সন্তান আরাফাত এগিয়ে এলে তাকেও মারধর করে ছাত্রলীগ নেতা পলাশ (২৮)।
গত বুধবার রাতে গফরগাঁও পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহবধুর স্বামী হারেজ মিয়া বাদি হয়ে ছাত্রলীগ নেতা পলাশকে আসামি করে বৃহস্পতিবার সকালে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশি পলাশ দীর্ঘ দিন যাবত গৃহবধু লিপিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না পেয়ে পলাশ গত বুধবার রাত ৭ টার দিকে ব্যবসায়ী হারেজের বাসায় প্রবেশ করে স্ত্রী লিপিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধুর চিৎকারে ৪ বছরের শিশু আরাফাত এগিয়ে এলে তাকেও মারধর করে লম্পট পলাশ।
গৃহবধূ লিপি আক্তার জানান, ইতিপূর্বেও সে আমাকে বিভিন্নভাবে উক্ত্যক্ত করতো। ঘটনার দিন রাতে একা পেয়ে আমার সম্ভ্রমহানির চেষ্টা চালায়।
গফরগাঁও সদর ওসি সৈয়দ আব্দুল্ল­াহ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। সূত্র: বিডি টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ