বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : শিশু সুরক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিরামপুর আর্মি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার)দিনব্যাপী কর্মশালা হয়েছে। এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)’র যৌথ আয়োজনে কর্মশালায় উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় কমিউনিটি প্রধান, কমিউনিটি লিডার, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মল্ডলের সভাপতিত্বে ও স্পন্সরশীপ প্রকল্প ম্যানেজার নরেশ মারান্ডির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ডিভির নির্বাহী পরিচালক এ্যাড. মোরশেদ মানিক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর-ঘোড়াঘাট এডিপি’র পরিবিক্ষণ ও মূল্যায়ন অফিসার মোফাখখারুল ইসলাম হীরু “শিশু সুরক্ষা” বিষয়ক গবেষনা প্রতিবেদন উপস্থাপন করেন।
কর্মশালায় আলোচনায় অংশ নেন, জেলা আইনজীবি নেতা এ্যাড. মওলা বক্স, শিশু বিশেষজ্ঞ ডাঃ সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার ময়নুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, বিরামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক মাহামুদুল হক মানিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির সম্পাদক নজরুল ইসলাম, বিরামপুর প্রেসকাবের সহ-সম্পাদক আজহার ইমাম, সাংগঠনিক সম্পাদক জাহিনুর ইসলাম,প্রচার সম্পাদক আ: রশীদ, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ আনিছুর রহমান, কাজী সমিতির সাধারন সম্পাদক মোখলেছার রহমান, কেন্দ্রীয় হরিমন্দিরের পুরোহিত জীবন কুমার উপাধ্যায়, আদিবাসী নেতা বারনাবান সরেন, প্রধান শিক্ষক ফৌজিয়া আফনির, শিশু ফোরামের শুভাশিস সরকার ও হাবিবা আকতার কেয়া, নারী নেত্রী লাভলী বেগম প্রমূখ।