• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিস ল্যানের দুর্দান্ত ক্যাচে কলকাতার জয়

Criখেলাধুলা ডেস্ক: ক্রিস ল্যানের দুর্দান্ত ক্যাচে ২ রানে ম্যাচ জিতেছে কলকাতা। ১৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪৮ রানেই থেমে যায় বিরাটের দলের ইনিংস।

সাকিবের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ক্রিস ল্যানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন এবি ডি ভিলিয়ার্স। আউট হওয়ার আগে ভিলিয়ার্স ১১ রান করেন। তার আউটেই জয় ধরা দেয় কলকাতার। ৩ ম্যাচে দুটি জয় তুলে নিয়েছে শাহরুখ খানের দল। জোগেশ টাকাওয়ালে ৪০ ও বিরাট কোহলির ৩৭ রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি। তবে শেষ বলেও সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জারের সামনে। ৪ রান প্রয়োজন থাকলেও এলভি মরকেল ১ রানের বেশি নিতে পারেননি।

এর আগে সাকিবের বদলি হিসেবে নামা ক্রিস ল্যান ব্যাট হাতেও উজ্জ্বল পারফরম্যান্স দেখান। তার করা ৪৫ এবং ৩৮ বছর বয়সী জ্যাক ক্যালিসের ৪৩ রানেই ১৫০ রানের স্কোর দাঁড় করাতে সক্ষম হয় নাইটরা। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গাম্ভীর এ ম্যাচে রানের খাতা না খুলেই আউট হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ