• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাইমের প্রচ্ছদে বেয়ন্স

Beons

সিসি ডেস্ক : বিশ্বের বাঘা বাঘা সব নেতা ও ধর্মযাজককে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে এলেন মার্কিন পপ কুইন বেয়ন্স। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যিনি সবচেয়ে প্রভাবশালী তার ছবিটিই সাধারণত প্রচ্ছদে স্থান পায়। এবার সেই প্রচ্ছদে ছাপা হয়েছে বেয়ন্সের ছবি।

বারাক ওবামা, অ্যাঞ্জেলা মার্কেল, পোপ ফ্রান্সিস, ভ্লাদিমির পুতিন, শি জিনপিংকে টপকে এবার সবাইকে তাক লাগালেন বেয়ন্স।

অন্যকে উৎসাহিত করা, নৈতিক অবস্থানে অটল থাকা- এরকম কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে টাইম ম্যাগাজিন প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে জরিপ চালায়।

নারীর আত্মমর্যাদা নিয়ে গান গেয়ে বিশ্বজুড়ে বেয়ন্স জনসচেতনা সৃষ্টি করেছেন। তার গানের কথায় উঠেছে, ‘আমি বসি নই, বস।’ অফিসে বসি বলে নারীদের অবজ্ঞা করা হয়, যা জেন্ডার বৈষম্য। কিন্তু বেয়ন্স মনে করেন, নারীদের এমন ভাষায় সম্বোধন করা ঠিক নয়। নারীরাও পুরুষের সমান।

টাইম ম্যাগাজিনে বেয়ন্স সম্পর্কে সংক্ষিপ্ত লেখায় ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ বলেছেন, তিনি শুধু টেবিলই দখল করেননি, তার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করেছেন।

তথ্যসূত্র : টাইম ম্যাগাজিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ