• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার থেকে রাজশাহীতে জাতীয় পত্রিকা বিলি বন্ধ

Hokarরাজশাহী: পত্রিকার এজেন্ট ও হকার্সদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার থেকে রাজশাহী নগরীতে জাতীয় দৈনিক পত্রিকা নেওয়া থেকে বিরত রয়েছেন রাজশাহীর এজেন্টরা।

হকার্স শ্রমিক ইউনিয়নের অভিযোগ, এজেন্টরা নিজেদের পত্রিকার পাশপাশি সংবাদপত্র হকার্স সমিতির এজেন্সিতে থাকা দৈনিক আলোকিত বাংলাদেশ, সকালের খবর, মানবকণ্ঠ, জনকণ্ঠ, আজকালের খবরসহ অন্যান্য পত্রিকা আনছে না।

জানা গেছে, এজেন্টরা রাজশাহীতে মাইকিং করে পত্রিকা বন্ধ করে ইউনিয়ন নেতৃবৃন্দের ওপর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করেছে। তারা রাজশাহীর ৩৫ হাজার সংবাদ পাঠক, প্রশাসন, সুধীসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দকে পত্রিকা পড়া থেকে বঞ্চিত করেছেন।

এজেন্টদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংবাদপত্র হকাররা। সমবেশ থেকে সংবাদপত্র হকার্স সমিতির নেতারা বলেন, এজেন্টরা রাজশাহীতে ষড়যন্ত্র করে পত্রিকা বন্ধ করে রেখে গরীব হকারদের প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি করছে।

অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে তাদের এ কর্মকান্ডের প্রতিবাদে আরও কঠোর আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ