• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজারহাটে কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু

Rajarhat Pic-26-04-14রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হতদরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭টি ইউনিয়নের প্রকল্পের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি প্রকল্প গ্রহণ করা হয়। সরকারিভাবে ২ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ এসেছে। এতে  ২ হাজার ৮শ’ ৯৯ জন শ্রমিক নিয়োগ করা হয়। শনিবার সকালে থানা চত্বরের পুকুর খনন কাজের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লা নূরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.এম. ময়নুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, প্রেসকাব সভাপতি সহঃ অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ