• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বলিউড মডেলকে ধর্ষণের দায়ে গ্রেফতার ইন্দ্র

Eindoroবিনোদন ডেস্ক: ২২ বছর বয়সী উঠতি মডেল বলিউড অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ ইন্দ্র কুমার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ধর্ষিতা মডেলের অভিযোগ, একটি হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য তার সঙ্গে কথা বলেন ইন্দ্র কুমার। তবে সেই চরিত্র নিয়ে কথা বলার জন্য পূর্ব আন্ধেরিতে তার ভারশোভার ফ্ল্যাটে আসতে বলেন বলিউডের এই অভিনেতা। কথামতো ফ্ল্যাটে গেলে তাকে ধর্ষণ করে ইন্দ্র। ভারশোভা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্যাতিতা মডেল। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ইন্দ্র তাকে ছবিটির নাম বলেছিলেন ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ও ছবির নায়কের চরিত্রে আছেন অক্ষয় কুমারের ভাই।

ভারসোভা থানার পুলিশ ইন্সপেক্টর ভি পারমেল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ইন্দ্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ ও ৫০৬ ধারা আরোপ করা হয়েছে। ধর্ষিতা মডেলের শারীরিক চিকিৎসা করানো হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী তদন্ত শুরু করবে পুলিশ।

উল্লেখ্য, পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গ্যাংস্টার খ্যাত সাইনি আহুজা। ধর্ষণের মামলা চলাকালীন সাইনিকে বেশ কিছুদিন হাজতবাসও করতে হয়। তবে পরে অবশ্য ব্যক্তিগত বণ্ডে জামিন পেয়ে যান।–ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ