• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেনাপোলে এক ঘণ্টায় ২ জনকে হত্যা

Mader (2)যশোর: শনিবার  দিনের বেলা শার্শা উপজেলায় এক ঘণ্টার মধ্যে দুইজনকে দুর্বত্তরা হত্যা করেছে। তাদের একজন মুষিডাঙ্গা গ্রামের আনিস উদ্দিনের ছেলে যুব লীগ সদস্য ইমানুর রহমান (২৭) ও অন্যজন উত্তর বারিপোতা গ্রামের আবদুল মাজেদের ছেলে আওয়ামী লীগ কর্মী লালন (২৭)। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ১০ টার দিকে দুর্বত্তরা ইমানুরকে বোমা মেরে ও সোয়া ১১টার দিকে লালনকে গুলি করে হত্যা করে। এলাকাবাসী জানান, ইমানুর মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করলে তিনি রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যান। তাকে লক্ষ্য করে এ সময় বোমা মারলে মাথায় লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার প্রায় ঘন্টাখানেক পর সোয়া ১১ টার দিকে একই দুর্বত্ত দল মষিডাঙ্গা গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে উত্তর বারিপোতা গ্রামের বাড়িতে বোমা হামলা করে। এতে ভয়ে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যান। লালন পালানোর সময় একটি পুকুরে পড়ে যান। দৃর্বৃত্তরা সে সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড  গুলি করে । এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বোমার আঘাতে লালনের একটি গরুও মারা যায়।
চোরাচালান, ঘাট ও গরুর খাটাল (ভারত থেকে চোরাপথে আমদানিকৃত গরু বেচাকেনার স্থান) নিয়ে আধিপত্যের দ্বন্দ্বে এ হত্যাকান্ড ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। প্রায় একই সময়ে দুটি হত্যাকান্ড ঘটায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ