• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিস্ফোরক সংকটে কঠিন শিলা খনিতে পাথর উত্তোলন বন্ধ

Parbatipur_(Dinajpur)_Photo__Moddhra_Para_Granit_Mine_26-04-2014পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন ১২ দিন ধরে বন্ধ রয়েছে। পাথর উত্তোলনের অতি প্রয়োজনীয় বিষ্ফোরক ও ডিটোনেটর (এক্সপোসিড) না থাকায় এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৪ এপ্রিল থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।
খনি সুত্রে জানা গেছে, টানা তিন মাস বন্ধ থাকার পর ২৪ ফেব্রয়ারী মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু করে খনির উৎপাদন ও রক্ষনাবেক্ষণের দায়িত্ব পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোটিয়াম (জেটিসি)। পাথর উত্তোলন শুরুর পরপরই বিস্ফোরক ও ডিটোনেটর সংকট দেখা দেয়। ফলে পুরোদমে উৎপাদনে যেতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান জেটিসি। এরই মধ্যে ১৩ এপ্রিল এক্সমোসিভ শেষ হয়ে যায়। এক্সমোসিভ না থাকায় ১৪ এপ্রিল  থেকে উৎপাদন বন্ধ রেখে খনি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে জেটিসি। সুত্র মতে, সরকারী ব্যবস্থাপনায় বিদেশ থেকে এক্সমোসিভ আনতে অনেক বিলম্ব হবে। সেজন্য জেটিসি ভারত থেকে এক্সমোসিভ আনার উদ্যোগ গ্রহণ করে। কয়েক দিনের মধ্যে ভারত থেকে এক্সমোসিভ খনিতে এসে পৌছাবে বলে সুত্র জানায়। এবিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবুল ফজল নাজমুল আহসান হায়দার পাথর উৎপাদন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে প্রয়োজনীয় এক্সমোসিভ ২৭ এপ্রিল খনিতে পৌছানোর সম্ভাবনা রয়েছে। এক্সমোসিভ এলে এবং খনি রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে উৎপাদনে যেতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে এমডি জানান। অব্যাহত লোকসানের মুখে বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় মধ্যপাড়া কঠিন শিলা খনি ৬ বছরের জন্য খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের জেএসসি ট্রেস সকটোসট্রয় ও দেশীয় প্রতিষ্ঠান জার্মানিয়া করপোরেশন লিমিটেড নিয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোটিয়াম জেটিসি কে। গত বছরের ২ সেপ্টেম্বর জিটিসির সঙ্গে ১ হাজার ৪০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ২০ ফেব্রয়ারী জিটিসি খনি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এতোদিন পেট্রোবাংলা খনিটি পরিচালনা করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ