ঢাকা : প্রচণ্ড ঝড়ো হাওয়ায় বঙ্গবন্ধু সেতুতে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন হেলে পড়ার কারণ উদঘাটনে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাত চারটার দিকে রেলপথমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
এডিজিআই আমজাদ হোসেনকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ কমিটির অন্য সদস্যরা হলেন, এডিজি শাহ জহির ইসলাম, পশ্চিম রেলওয়ের জিএম আব্দুল আউয়াল ও এডিজিআরএস খলিলুর রহমান।