• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ট্রেন লাইনচ্যুতে তদন্ত টিম : চলছে উদ্ধার কাজ

Trainসিরাজগঞ্জ : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৭ বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার রাত ১১টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলে পৌঁছেছে বলেও জানা গেছে।

রোববার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় সেতুর ১০, ১১ ও ১২ নম্বর পিলারের কাছে এসে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়ে দক্ষিণ দিকে হেলে পড়ে। বাম দিকে কাত হয়ে পড়লে ট্রেনটি যমুনা নদীতে পড়ে যেত। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।

খবর পেয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনায় সেতুর একটি লেন বন্ধ হয়ে যায়। অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করছে। তাৎক্ষণিকভাকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ