• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাটে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

Pressদিনাজপুর প্রতিনিধি: ঘোড়াঘাটে মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও  ভয়-ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ করেছেন নবাবগঞ্জ উপজেলা রনজয়পুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাইফুল ইসলাম। সোমবার সকালে ঘোড়াঘাট থানা প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আমি সুপার পদে চাকুরী করে আসছি এবং আমার চেষ্টায় গত ১৫.১২.১৯৮৬ সালে মাদ্রাসাটি এমপিও ভূক্ত হয়। পরে আলিম শাখা খোলাকে কেন্দ্র করে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে কমিটির সভাপতিসহ ৫/৬জন সদস্য সুপার মোঃ সাইফুল ইসলামকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করে। এর প্রেক্ষিতে সুপার বাদী হয়ে দিনাজপুর আদালতে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে বিবাদীরা অঙ্গীকার দিয়ে এসে সুকৌশলে সুপার সাইফুলকে চাকুরী থেকে বহিস্কার করার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ২৭.০২.২০১৪ তারিখ গোপনে মাহবুব তালুকদার নামে একজন শিক্ষককে ভূয়া সুপার পদে চাকুরীতে বহাল করার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে সুপার মোঃ সাইফুল ইসলাম এ ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে। পরে গত ২০.০৩.২০১৪ তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুপার মোঃ সাইফুল ইসলামকে চাকরীতে পুর্নবহালের লিখিত আদেশ প্রদান করলেও রনজয়পুর মাদ্রাসার সুপার মোঃ সাইফুল ইসলামকে যোগদান করতে না দিয়ে তাকে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন সুপার সাইফুল ইসলাম। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ