• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

Uniসিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) ফলাফল পাওয়া যাবে। তবে সন্ধ্যা ৬টার পর যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu এর পর স্পেস দিয়ে H1 লেখার পর Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রথম বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৬ নভেম্বর শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি।

এ বছর সারা দেশের ৪১৬টি কলেজের সর্বমোট দুই লাখ ৭৯ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১৬৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানিয়েছেন, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাড়ে ৫ মাস পর এ ফলাফল প্রকাশ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ