রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ দেড় মাস পরে স্বস্তির বৃষ্টিতে রাজিবপুরের চাষীদের মুখে হাসি ফুটেছে । বৃহসপতিবার সকাল সোয়া ৯টায় আধা ঘন্টা ব্যাপী ভারী বৃষ্টি হওয়্য়া ফলে পুলকিত হয়েছে উপজেলার সকল কৃষক। গত দেড় মাসে বৃষ্টি না থাকায় অত্র উপজেলার কৃষক পানি সেচ দিয়ে কষ্ট করে পাট চাষ করে। বৃষ্টির অভাবে অনেক কৃষকের কচি পাটের চারা রোদে পুড়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিল। হতাশায় কাটছিল তাদের দিন । আধা ঘন্টার বৃষ্টিতে কৃষকের হতাশা দুর করে দিয়েছে স্রষ্টা। বৃষ্টির সাথে কিছু শীল পড়লেও এবং ঝড়ে কিছু গাছপালা বিধস্ত হলেও ইরি-বোরো চাষীদের অনেক উপকার হয়েছে। ভারী বর্ষনের ফলে গাছপালা বিছা পোকার আক্রমন থেকেও রক্ষা পেয়েছে। এ ছাড়া অস্বস্তিকর গরমের যন্ত্রনা থেকে রক্ষা পেল এলাকাবাসী।