• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষার্থীদের উদ্যোগে মসজিদ নির্মাণ

timthumb.phpসিসি নিউজ: জামালপুরের বকশীগঞ্জের এক গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় শিক্ষার্থীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের অর্থ দিয়ে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে তিনতলা ভবন বিশিষ্ট টিকরকান্দি জামে মসজিদ নির্মান করা হচ্ছে। এই মসজিদ নির্মানে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হবে।  অর্থের যোগান দিতে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন ও গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় এলাকার প্রায় শতাধিক কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম বিক্রি করছেন। তারা মসজিদ নির্মানের জন্য অর্থ সংগ্রহ করতে চলতি বোরো মৌসুমে ধান কাটা ও রাস্তায় মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। ধান কাটা বাবদ প্রতি একরে ৩ হাজার টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন এবং সেই টাকা দিয়ে মসজিদ নির্মানের কাজে ব্যয় করছেন।
স্বেচ্ছাশ্রমে নিয়োজিত শিক্ষার্থী ওমর ফারুক, এমরান হাসান, নয়ন খান, হাবিব, শামিম ও আজিজ জানান,স্বেচ্ছায় শ্রম বিক্রি করে মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।
ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন জানান, ব্যতিক্রমধর্মী মহতি উদ্যোগের সাথে শামিল হতে পেরে আমি আনন্দ বোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ