ঢাকা: নারায়ণগঞ্জ শহরে আবারো অপহরণের ঘটনা ঘটেছে। এবার শিকার হয়েছেন সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেটের সামিয়া সুপার শপের মালিক সৈয়দ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করছে। এ ঘটনায় থানায় জিডি করেছেন সাইফুল ইসলামের স্ত্রী সুলতানা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুল ইসলাম।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সৈয়দ সাইফুল ইসলাম তার দোকান বন্ধ করে। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে। গভীররাতে সাইফুল ইসলামের ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে দুর্বৃত্তরা ফোন করে।
নারায়ণগঞ্জে সৈয়দ সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার পাঁচদিনের মাথায় ফের অপহরণের ঘটনা ঘটলো।