• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

Songorso-1ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের খালপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ওই গ্রামের মৃত. সহিমুদ্দিনের ছেলে আবুল কাশেম গংদের সাথে একই গ্রামের মৃত. নজমুদ্দিনের ছেলে মতিয়ার রহমান গংদের জমি নিয়ে বিরোদ চলছে। ঘটনার দিন সকালে কাশেম গং ওই জমিতে হাল চাষ করতে গেলে মতিয়ার গং তাদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হাসিনা (৫০), পিয়ারী (৪৫), কাশেম (৪৮), জাবেদ আলী (৪০), গহিরন (৩৬), আব্দুর রহিমসহ (৫৫) অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাসিনা ও পিয়ারী বেগমকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারিছুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনাটি শুনেছি। তবে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ