• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর গর্ভফুল কাবাব বানিয়ে খেলো স্বামী

75467_1সিসি নিউজ: নতুন বাবা হওয়ার পর অনেক পুরুষই চায় সন্তানকে একটু ছুঁয়ে প্রথম পিতৃত্বের স্বাদ নিতে। কিন্তু ব্রিটিশ নাগরিক নিক বাইনেসের ধাতে হয়তো তেমনটি নেই। তাই পিতা হওয়ার পরপরই স্ত্রীর গর্ভফুলটি সংগ্রহ করে তা কাবাব বানিয়ে খেয়ে ফেলেছেন তিনি।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার নাড়ি কাটার সঙ্গে সঙ্গেই নিক স্ত্রীর গর্ভফুলটি সংগ্রহ করেন। তারপর তা বাসায় এনে কাবাব করে আয়েশি ভঙ্গিতে রুটির ভেতর কিছু ধনে পাতা দিয়ে খেয়ে ফেলেন।

এ বিষয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক নিক জানান, বিষয়টি তার কাছে অত্যন্ত স্বাভাবিক মনে হয়েছে। তিনি কোনো ঘেন্না ছাড়াই স্ত্রীর গর্ভফুল খেয়েছেন। সেটির স্বাদ নাকি অনেকটা গরুর মাংসের মতোই।

কিন্তু কীভাবে মানুষের গর্ভফুল রান্না করলেন তিনি এমন প্রশ্নের জবাবে নিক জানান, গর্ভফুলটি ঠিক কীভাবে রান্না করা যায় প্রথমে তিনি বুঝে উঠতে পারছিলেন না। এর রেসিপি সংগ্রহের জন্য ইন্টারনেটেও চেষ্টা করেছেন। তাতেও কিছু পাননি। পরে নিজে নিজেই গর্ভফুলটি ভালোমতো ধুয়ে কিছুক্ষণ ডাবের পানিতে ভিজিয়ে রেখে তার সঙ্গে কলার পেস্ট মিশিয়ে কাবাব বানিয়ে ফেলেন তিনি।

কিন্তু কেনো তার এটি খাওয়ার শখ হলো এমন প্রশ্নের জবাবে নিক জানান, তিনি কোনো ধরনের কুসস্কারে বিশ্বাসী নন। শুধু কৌতূহল আর জনপ্রিয়তার জন্যই এই কাজ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ