• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসাইলে ২৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ECটাঙ্গাইল: ৬ষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জামায়াত মনোনিত ও সতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ সমর্থিত (বর্তমান চেয়ারম্যান) কাজী অলিদ ইসলাম, আওয়ামী লীগ (বিদ্রোহী) হাবিবুর রহমান চৌধুরী হবি, বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত নাজমুল হুদা খান বাহাদুর, সতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদ, সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান, সতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ খান।

ভাইস চেয়ারম্যান পদে, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ মোবারক আলী খানশুর, তোফাজ্জল খান, প্রফুল্ল সরকার, মোঃ জাকির হোসেন আবু, মোঃ আব্দুর রউফ, শেখ উজ্জল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ নূরুল ইসলাম রবিন, এম এ হালিম মিয়া ও আবুল কালাম আজাদ।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে, রাশেদা সুলতানা রুবি, মিনারা আক্তার, জবেদা বেগম, রুজিনা মফিজ খান, মোছাঃ রেখা বেগম।

আগামী ১৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ