• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করুন: কাদের সিদ্দিকী

Kader Siddikiঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন গুমের সংখ্যা বাড়েনি। গুমের সংখ্যা বেড়েছে এটা বলতে কত শত, কত হাজার, কত লাখ মরতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদে থাকার তার যোগ্যতা নেই। এই অসভ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আজই বরখাস্ত করেন।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দুই নং রেলগেট এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, ঘটনার সাতদিন পর পুলিশ সাত খুনের আসামি নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে। সাতদিন পরে কোনো আলামত থাকে ? সময় মতো সাফ করে ফেলেছে আগেই। তারপরেও যা আছে তাতে তো আওয়ামী লীগের গুষ্ঠিসহ ফাঁসি হওয়া উচিত।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরো বলেন, দারোগা পুলিশ মিলিটারি দিয়ে যদি ক্ষমতায় স্থায়ী হওয়া যেতো তাহলে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ এখনো ক্ষমতা থাকতেন।
কাজেই অবিলম্বে দেশে নির্বাচন দিন।
কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সালাউদ্দিন আহমেদ, আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ