রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে ডিজিটাল মেলা আয়োজন সম্পকিত এক আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান নুর-ই-শাহী ফুল, প্রধান শিক্ষক আকবর হোসেন, প্রধান শিক্ষক আজিম উদ্দিন প্রমুখ । আলোচনা সভায় আগামী ২৪ মে থেকে ডিজিটাল মেলা অনুষ্টিত হবে বলে সিদ্ধান্ত হয় । উক্ত আলোচনা সভায় আইসিটি সভার সদস্য, সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারী-বে সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।