• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মস্তিষ্কের ক্যান্সার রোধ করবে মানবদেহের মেদ

Healthস্বাস্থ্য ডেস্ক: দুরারোগ্য ব্যাধি ক্যান্সার প্রতিরোধে মানুষ প্রতিনিয়ত বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ক্যান্সার চিকিৎসায় মার্কিন বিজ্ঞানীরা নতুন এক আবিষ্কারের কথা জানিয়েছেন। তারা বলেছেন, মানব দেহের মেদ থেকেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করে বলেছেন, মানব শরীরের মেদ থেকে নির্গত স্টেম সেল দিয়ে তারা ইঁদুরের ব্রেন ক্যান্সারের চিকিৎসা করেছেন৷
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই জাতীয় স্টেম সেল দিয়ে তারা ইঁদুরের মস্কিষ্কের ক্ষতিকর টিউমারের সফল চিকিৎসা করেছেন৷
তাদের গবেষণা অনুযায়ী এই পদ্ধতিতে মানুষের মস্তিষ্কের ব্রেন ক্যান্সারের অস্ত্রোপচারের পরেও যদি কোনো ক্যান্সার কোষ থেকে থাকে তবে তাকে ধ্বংস করা সম্ভব।
প্রধান গবেষক আলফ্রেডো কুইনোনেস হিনোজোসা জানিয়েছেন, ‘মানবদেহের মেদ থেকে নির্গত এই স্টেম সেলের সাহায্যে খুব সাহায্যেই টিউমারকে চিহ্নিত করতে সক্ষম এবং এটি ক্যানসার সেল কে আক্রমণ করতে কার্যকর।’
সম্প্রতি এই গবেষণাটি ক্লিনিক্যাল ক্যানসার রিসার্চের একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ