• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিআইডব্লিউটিএ-পাউবোর ৪শ’ কোটি টাকা আত্মসাৎ

Dudokঢাকা: বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (বিআইডব্লিউটিএ) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে প্রকল্পের নামে প্রায় ৪শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এসব অভিযোগ অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নেয় কমিশন। সেই সঙ্গে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে পৃথক কর্মকর্তা নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র শীর্ষ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্রটি জানায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট নামক স্থান থেকে মাদারীপুর পর্যন্ত নদ খননের জন্য বিআইডব্লিউটিএ-কে বরাদ্দ দেওয়া হয়। আর কিছু অসাধু কর্মকর্তারা এই বরাদ্দকৃত টাকা থেকে ১১৭ কোটি টাকা নদ খননের নাম করে উত্তোলন করে আত্মসাৎ করে বলে দুদকে অভিযোগ আসে।

এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারাইল-পাটুরিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের প্রকল্প দেওয়া হয় পাউবোকে। কিন্তু এ বাঁধ নির্মাণের দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ সঠিকভাবে না করে ২৮১ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাত করা হয়। আর এসব টাকা সংশ্লিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদ, আবু সাইদ শিকদার এবং গোপালগঞ্জের পাউবোর প্রকৌশলীদের যোগসাজসে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

সূত্রটি আরও জানান, গত ৩০ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে মোট ৩৯৮ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের পৃথক দুটি অভিযোগ আসে। পরে কমিশন যাচাই-বাছাই করে এ দুটি অভিযোগ অনুসন্ধানের জন্য দুইজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে এই মর্মে দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। যতদ্রুত সম্ভব কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও জানান সূত্রটি।

শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ