• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গায় নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা

Mader-Logoচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মন্টু মিয়া (৪০) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি খুন হন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে বিলের নৈশ প্রহরী নিজ বসত ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ রাত ২টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ খুনীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ