• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট চালুর সিদ্ধান্ত

khaleda_zia_press_relese_34858ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জব্দ ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর। এনবিআর এর চেয়ারম্যান মো. গোলাম হোসেন বুধবার তাদের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ ব্যাপারে পেপারওয়ার্ক শুরু হয়েছে, শিঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি বলেন।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার জব্দকৃত ৮টি ব্যাংক হিসাব খুলতে নানা টানাপড়েন চলছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে। কোনো কর মামলা না থাকা সত্ত্বেও বিগত ৭ বছর যাবৎ ওই ব্যাংক হিসাবগুলো জব্দ রয়েছে। ২০০৭ সালের শেষের দিকে এ ব্যাংক হিসাবগুলো জব্দ করেছিল এনবিআর।

তখনকার ১/১১ তত্ত্বাবধায়ক সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাবগুলো জব্দ করে। পরে সালে আ’লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব খোলা হলেও, জব্দ রয়েছে বেগম খালেদা জিয়ার হিসাব।

অন্যদিকে টাকা তুলতে না পারায় সম্প্রতি বাড়ি ভাড়া মেটাতে সমস্যায় পড়েন তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়া। বিষয়টি গত মাসে গণমাধ্যমে প্রকাশ পেলে প্রতি মাসে খরচ বাবদ একটা নির্দিষ্ট অংকের টাকা তোলার অনুমতি দেওয়া হয় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ