• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতা এম কে আনোয়ারের বিচার শুরু

Anowerঢাকা: স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।
শুনানি শেষে অভিযোগ গঠন করে সাক্ষগ্রহণের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করা হয়েছে। এ সময় এমকে আনোয়ার ও দেবাশীষ বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে দেবাশীষ বিশ্বাসের পক্ষে আদালতের পিপি আনিসুর রহমান ও অ্যাডভোকেট সুব্রত কুমার কুণ্ডু এবং এমকে আনোয়ারের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন।
প্রসঙ্গত, গত ৫ মে পল্টন ও গুলিস্তানে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় পবিত্র কুরআন শরীফে আগুন দেয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষকে দায়ী করে এম কে আনোয়ার ৬ মে একটি সভায় বক্তব্য দেন।
পরে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ মে দেবাশীষ বিশ্বাস মানহানির মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ