• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার বাস্তবে দুই নায়িকার মারামারি

111
বিনোদন ডেস্ক: দুই নায়িকার ঝগড়া, চুলোচুলি, একটু বেড়ে মারপিট এ দৃশ্য পর্দায় এসেছে বহুবার। তবে টিভির পর্দায় ছবির প্রোমোশন এসে ক্যামেরার সামনে নায়িকাদ্বয়ের মারপিটের ঘটনা ঘটেছে। আর এই ঘটনার সাক্ষীই থেকে গেল কপিল শর্মার কমেডি শো। মেকআপ ভ্যান থেকেই ঘটনা শুরু, একটা দুটো কথায়, হঠাৎই ঝগড়া বেঁধে যায় ‘দ্য এক্সপোজ’ ছবির দুই নায়িকা সোনালি রাওত ও জোয়া আফরোজির মধ্যে। মেকআপ ভ্যানের বাইরে থেকেই নাকি শোনা যায় দুই নায়িকার চিৎকার, অশ্রাব্য গালিগালাজ। বাইরে থেকে কেউ বুঝতেই পাচ্ছিলেন না আসলে ঘটছে কি। এমনকি ঝগড়ায় মত্ত হয়ে দুম করে ভ্যান থেকে বেরিয়ে এসে সবার সামনেই ফের ঝগড়ায় মেতে ওঠে সোনালি-জোয়া। তবে এবার মুখে নয়, দুজনেই দুজনকে এক হাত নিয়ে ফেলেন। সোনালি গালে পরে জোয়ার চড়। এরপর জোয়া যাবে কোথায়? চড় খেয়ে ক্ষিপ্ত সোনালি চুল ধরে টেনে ফেলে দেন জোয়াকে। জোয়াও নাকি ছাড়ার পাত্রী নন, শুরু হয় ঘুষাঘুষি। ঠিক এই সময়ই আর্বিভাব ঘটে ছবির নায়ক হিমেশ রেশমিয়াঁর। অনেক কষ্টে আয়ত্তে আনেন দুই নায়িকাকে। নিজের শোয়ে এ রকম কাণ্ড দেখে হতবাক কপিল শর্মাও। জানা গেছে, ছবিতে চরিত্র নিয়েই নাকি ঝামেলার সূত্রপাত। সোনালি জোয়াকে অশ্লীল ইঙ্গিত ও খারাপ মেয়ে বলার পরেই শুরু হয় এই ঝগড়া। ইউনিটের অনুরোধে ঝগড়ার নিষ্পত্তি হলেও, দুই নায়িকার চোখে নাকি ছিল বদলার আগুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ